সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পুর্ণিমা উৎসব

অনলাইন ডেস্ক, ২৫ সেপ্টেম্বর,২০২৪: যথাযোগ্য মর্যাদায় গতকাল বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে সিপাহীজলা জেলাভিত্তিক গুরু পূণির্মা উৎসব ও গুরু সংবর্ধনা অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুব্রত মজুমদার, জিলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উপঅধিকর্তা পাঞ্চালী দেববর্মা। উৎসবের উদ্বোধন করে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, সমাজ নির্মাণে গুরু ও মনিষীগণ আমাদের পথ দেখিয়ে গেছেন।

তাঁদের দেখানো পথ আজও আমরা বহন করছি। আগামী প্রজন্মের কাছেও এই পথের সন্ধান পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে সভাপতির ভাষণে সিপাহীজলা জিলা পরিষদ সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত আমাদের সমৃদ্ধ সভ্যতার সাংস্কৃতিক ধারা পরবর্তী প্রজনোর কাছে নিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা পাঞ্চালী দেববর্মা। জেলভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব ও গুরু সংবর্ধনা অনুষ্ঠানে জেলার ২৫ জন গুরুকে সংবর্ধনা দেওয়া হয়। অতিথিগণ তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।

Recent Posts