প্রাক্তন আইপিএস অফিসার অরিন্দম নাথের প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৪: রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার অরিন্দম নাথের প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন৷

শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রয়াত অরিন্দম নাথ দীর্ঘদিন রাজ্যে পুলিশ প্রশাসনে দক্ষতার সাথে কাজ করেছেন। পাশাপাশি সাহিত্য চর্চাতেও উনার পরিচিতি ছিল।

তার প্রয়াণে রাজ্য একজন গুণী ব্যক্তিত্বকে হারাল’। শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত অরিন্দম নাথের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Recent Posts