অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরার যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন

অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৪: শনিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন আগরতলা নর্থ এন্ড সাউথ রিজিয়ন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরার যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

আগরতলা প্রেস ক্লাবে হয় এই রক্তদান শিবির। শিবিরের উপস্থিত ছিলেন সংগঠনের অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ত্রিপুরা সাকার সম্পাদক সঞ্জয় দত্ত।

তিনি বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এবছর সংগঠনের পক্ষ থেকে ১৩ তম রক্তদান শিবির।

এই শিবিরের মূল উদ্দেশ্য হলো দুর্গাপূজার সময় যে রক্তের ঘাটতি দেখা দেয় সেটা যাতে কিছুটা নিরসন করা যায়। প্রতিবছর প্রায় পঞ্চাশ থেকে ৬০ জন রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে সংগঠনের পক্ষ থেকে এগিয়ে আসে। ব্যতিক্রমে হয়নি এবছর। এবছরও প্রায় পঞ্চাশ জনের কাছাকাছি রক্তদান করার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

Recent Posts