অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর, ২০২৪: শুক্রবার বিশালগড় থানা পরিদর্শনের পর শনিবার লেফুঙ্গা থানায় গেলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং জেলা পুলিশ সুপাররা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমন কিছু স্পষ্ট ভাবে বলতে চাইছে না রাজ্য পুলিশের মহা নির্দেশক। এদিন লেফুঙ্গা থানা পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, লেফুঙ্গা থানা এলাকার আইন শৃঙ্খলা, সামাজিক শান্তি শৃংঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
তিনি বলেন আসন্ন শারদীয়া দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটি থানাকে চাঁদা সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ এলে সেগুলি বিশেষ তৎপরতার সঙ্গে, কঠোর ভাবে নিয়ন্ত্রণ করার কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান।









