অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর,২০২৪: আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বর্ষপূর্তি উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর সিপাহীজলা জেলায় এক মেগা র্যালি অনুষ্ঠিত হয়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
এই মেগা র্যালি আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ৬ বছর পূর্তি, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ৩ বছর পূর্তি এবং আয়ুষ্মান ভারত পাখোয়ারা কর্মসূচি উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজন করা হয়।
মেগা র্যালিতে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, অতিরিক্ত জেলাশাসক রিঙ্কু লাথের, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস এবং অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীগণ।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় থেকে এই র্যালি বিশ্রামগঞ্জ বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে ফিরে যায়।









