অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৪: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সহযোগিতায় এক কর্মশালার অনুষ্ঠিত হয়। রাজধানীর শহিদ ভগৎ সিং যুব আবাসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট ও চাইল্ড লেবারের উপর এই সেমিনার কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি এস জি চট্টোপাধ্যায়, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সহ অন্যান্যরা। কর্মশালায় আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন জুভেনাইল জাস্টিস এক্ট ২০১৫ সাথে তৈরি করা হয়।
২০১৬ সালের জানুয়ারি মাসে এই অ্যাক্ট লাগু করা হয়। শিশুরা কোন অপরাধ করলে তাদের বিচার অন্যদের ন্যায় না করে শিশুদের মতো করে করার জন্য এই অ্যাক্ট লাগু করা হয়েছে।









