১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ড দিলো আদালত

অনলাইন ডেস্ক, ০৩ অক্টোবর, ২০২৪: ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণ করে খুন করার অভিযোগে এক অভিযুক্ত সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিলো খোয়াই জেলা আদালতের স্পেশাল কোর্ট। ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালের ৯ মে।

মহকুমার হদ্রাই বাড়ি এলাকার ১৫ বছর বয়সের কিশোরী বিকাল বেলায় তার বান্ধবীর বাড়িতে গিয়েছিল দার্জিলিং টিলা এলাকায়।
সেদিন আর এই কিশোরী বাড়ি ফিরে আসেনি। পরদিন দার্জিলিং টিলা এলাকায় এই কিশোরীর মৃতদেহ পাওয়া যায়।

পরবর্তী সময়ে মেয়েটির পরিবারের তরফে মামলা দায়ের করা হয় থানায় পুলিশ তদন্তে নেমে বীরবল জমাতিয়া, বিনয় জমাতিয়া,সালফা জমাতিয়া, ও করিনা জমাতিয়াকে গ্রেফতার করে।

এই ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট পেশ করে। দীর্ঘ শুনানির পর এই মামলায় ৪৭ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে বৃহস্পতিবার সালফা জমাতিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলা চলাকালীন মৃত্যু হয় বীরবল জমাতিয়া ও বিনয় জমাতিয়ার। পরবর্তী সময়ে আদালত থেকে মুক্তি পায় করিনা জমাতিয়া।

Recent Posts