দুই ট্রাফিক পুলিশের সাথে অভাব্য আচরণ , গ্রেফতার এক

অনলাইন ডেস্ক, ০৫ অক্টোবর, ২০২৪: অবশেষে গ্রেফতার হল বাইক বাহিনীর এক সদস্য। গত ২ অক্টোবর বাইক বাহিনীর তিন সদস্য রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায় দুই ট্রাফিক পুলিশের সাথে অভাব্য আচরণ করেছিল।

প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটিয়ে অশ্লীল ভাষাও উচ্চারণ করেছে। শুধু তাই নয় উস্কানিমূলক কথা বলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছে। গত দুই অক্টোবর ঘটনা সংঘটিত হওয়ার পর শুক্রবার সংবাদ মাধ্যমের কাছে ভিডিও ক্লিপ আসে।

তারপরেই প্রচার শুরু হয়ে যায় টিভি থেকে শুরু করে পত্রিকায়। তারপর পুলিশ সংবাদ মাধ্যমের চাপে পড়ে শুক্রবার রাতে একটি মামলা হাতে নেয়। সে মামলা অনুযায়ী বাইক বাহিনীর তিন সদস্য মধ্যে দ্বীপ দত্ত নামে এক সদস্যকে জালে তুলেছে।

তাকে অরুন্ধতী নগর থেকে আটক করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্ত পলাতক। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের দ্রুত আটক করতে চেষ্টা করেছে বলে জানান পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে।

তিনি জানিয়েছেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সেদিন হেলমেট না থাকায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করার সময় তারা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেছে বলে জানান তিনি।

Recent Posts