মুখ্যমন্ত্রীকে চেয়ারম্যান করে রাজ্যে মিডিয়া এডভাইসরি কমিটি গঠিত

অনলাইন ডেস্ক, ০৬ সেপ্টেম্বর, ২০২৪ : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে চেয়ারম্যান করে রাজ্যে একটি মিডিয়া এডভাইসরি কমিটি গঠন করা হয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার লক্ষ্যে এই মিডিয়া এডভাইসরি কমিটি গঠিত হয়েছে।

রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, সংবাদ প্রতিনিধি ও ফটো জার্নালিস্টদের নিয়ে এই মিডিয়া এডভাইসরি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে রয়েছেন স্রোতরঞ্জন খিসা, সুবল কুমার দে, সমীরণ রায়, শেখর দত্ত, প্রদীপ দত্ত ভৌমিক, সঞ্জীব দেব, অরুণ নাথ, শানিত দেবরায়, অনল রায় চৌধুরী, দিবাকর দেবনাথ, জয়ন্ত কুমার ভট্টাচার্য, সুপ্রিয় দত্ত, স্বপন ভট্টাচার্য, সুজিত দে, জয়ন্ত দেবনাথ, প্রণব সরকার, উত্তম চক্রবর্তী, নবেন্দু ভট্টাচার্য, মানস পাল, বিশ্বেন্দু ভট্টাচার্য, বাপি রায় চৌধুরী, দেবাশিস ভট্টাচার্য (সেবক), অসিত বরণ ঘোষ, সজল কান্তি বৈদ্য, অনুপম ভট্টাচার্য, সৌরজিৎ পাল, অভিজিৎ ঘোষ, রমাকান্ত দে, মনিষ আচার্য, অভিসিক্তা লোধ, সুব্রত ঘোষ, মহুয়া কর ও প্রসেনজিৎ ভট্টাচার্য।

তাছাড়া এই মিডিয়া এডভাইসরি কমিটিতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ভাইস চেয়ারম্যান এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা আহ্বায়ক হিসেবে থাকবেন। বিজ্ঞপ্তি জারির দিন থেকে এক বছর এই কমিটির মেয়াদ থাকবে।

উল্লেখ্য, রাজ্যের সংবাদিক ও সংবাদ মাধ্যমের কল্যাণে সরকার আন্তরিক। এই লক্ষ্যে বিভিন্ন প্রকল্প রূপয়াণের পাশাপাশি গতকালই মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আগরতলা প্রেস ক্লাবে লিফট ইনস্টলেশনের অনুমোদন দিয়েছেন। এজন্য ব্যয় হবে ৭৮ লক্ষ টাকা।

Recent Posts