অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর, ২০২৪: আগরতলা শহরে এক শপিংমলে চুরির অভিযোগে গ্রেফতার হয় দুই যুবক। ধৃতরা হল সুজয় ঘোষ ও দেবব্রত সাহা। পশ্চিম আগরতলা থানার ওসি জানান ১৬ অক্টোবর সন্ধ্যায় স্মার্ট বাজারের সিকিউরিটি গার্ড তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পরবর্তী সময় স্মার্ট বাজারের ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে সুজয় ঘোষ ও দেবব্রত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। পশ্চিম থানার ওসি জানান স্মার্ট বাজারের ম্যানেজার অভিযোগ পত্রে উল্লেখ করেছেন ইতি পূর্বে স্মার্ট বাজার থেকে প্রায় ৫ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। তাই ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানো হবে। তাদের সাথে আর কে কে যুক্ত রয়েছে তা জানার চেষ্টা করা হবে।









