বাইক সহ তিন চোরকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ১৮ অক্টোবর, ২০২৪: শহরে বাড়ছে ক্রমশ বাইক চুরির ঘটনা। এবার অভিযোগ পেয়ে এনসিসি থানার পুলিশ চুরি যাওয়া একটি বাইক সহ তিন চোরকে গ্রেপ্তার করল। এনসিসি থানার ওসি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান ১৩ অক্টোবর সন্ধ্যার সময় উজান অভয়নগর নিজ বাড়ির সামনে থেকে এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা।

বাইকের মালিক পরবর্তী সময় থানায় অভিযোগ দায়ের করেন। এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া বাইকটি যোগেন্দ্র নগর রাকেশ পালের বাড়িতে রয়েছে।

পুলিশ যথারীতি বাইকটি উদ্ধার করে। আটক করা হয় রাকেশ পালকে। ধৃত রাকেশ পালের স্বীকারোক্তি মূলে নেপাল দেবনাথ ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

Recent Posts