বিয়ের ৩ মাসের মাথায় নিখোঁজ স্ত্রী, থানায় অভিযোগ দায়ের স্বামীর

অনলাইন ডেস্ক,২১ অক্টোবর, ২০২৪: তিনমাস আগে উদয়পুর টেপানিয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার আকাশ নন্দীর সঙ্গে ভালোবেসে বিয়ে হয় তেলিয়ামুড়ার সুদীপা বিশ্বাসের। আকাশ নন্দী পেশায় একজন ব্যবসায়ী।

যথারীতি সোমবার সকালে আকাশ বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে চলে যায়। আকাশের মাও পাশের বাড়িতে কাজের জন্য চলে যায়। এই সময় আকাশের স্ত্রী সুদীপা বিশ্বাস বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়।

খবর পেয়ে আকাশের মা ও আকাশ বাড়িতে এসে দেখে সুদীপা বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে উদয়পুর মহিলা থানায় সুদীপা নিখুঁজের ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানায় আকাশ নন্দী পুলিশ এই ব্যাপারে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে