অনলাইন ডেস্ক,২২ অক্টোবর, ২০২৪: মঙ্গলবার মিরাকল ফাউন্ডেশন ইন্ডিয়া এবং ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে মিশন বাৎসল্য প্রকল্পের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগরতলার একটি বেসরকারি হোটেলে হয় এই কর্মশালা।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, ভলেন্টিয়ারী হেলথ অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন সুলেখা রায় সহ অন্যান্যরা। চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, মিশন বাৎসল্য মূলত ২০২০ সালে করোনায় যেসব শিশুরা তাদের মা, বাবাকে হারিয়েছে তাদের নিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল ভারত সরকার।
এর মধ্যে এই প্রকল্পটি অন্যতম গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আরো বেশি সচেতন হতে আজকের এই কর্মশালা বলে জানান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।
এ প্রকল্পের মাধ্যমে শিশুরা পড়াশোনার জন্য প্রতি মাসে ৪০০০ টাকা পর্যন্ত সুযোগ সুবিধা পাবে। এছাড়াও তারা হোমে থাকার জন্য সুযোগ পাবে।
সব মিলিয়ে বলা যায় পিতৃহারা ও মাতৃহারা শিশুরা যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে এই প্রকল্পে।









