ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা, আহত ১০

অনলাইন ডেস্ক,২২ অক্টোবর, ২০২৪: আগরতলা শহরের পুরাতন রাজভবনের সামনে ভিআইপি রোডে ভয়াবহ যান দুর্ঘটনা। একটি কমান্ডর গাড়ি রাধানগর থেকে ইকফাই কলেজের উদ্দেশ্যে রওয়ানা হয়।

গাড়িটি পুরাতন রাজভবনের সামনে যাওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এতে আহত হয় ইকফাই কলেজের ৯ জন ছাত্র-ছাত্রী ও ১ জন শিক্ষক।

দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এক দমকল কর্মী জানান আহতদের মধ্যে বেশিরভাগ ইকফাই কলেজের ছাত্র-ছাত্রী। আহতদের মধ্যে এক জনের আঘাত গুরুতর বলে জানান তিনি।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে