১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা সহ আটক এক যুবক

অনলাইন ডেস্ক,২২ অক্টোবর, ২০২৪: গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে আমতলী থানার পুলিশ ফুলতুলি নয়া পাড়ার দেবজিত ভৌমিকের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।

এই তল্লাশি অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক দেবজিৎ ভৌমিককে।

মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গোপন সংবাদের ভিত্তিতে দেবজিৎ ভৌমিকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।

এসডিপিও আমতলির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ৪০ থেকে ৪২ লক্ষ টাকা হবে। ধৃত দেবজিৎ ভৌমিককে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানান তিনি।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে