অনলাইন ডেস্ক, ২৩ অক্টোবর, ২০২৪: আগামীকাল থেকে খোয়াই জেলায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৭.০ কর্মসূচি শুরু হচ্ছে। এ উপলক্ষে আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাশাসক সুমিত কুমার পান্ডে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খোয়াই জেলায় এই অভিযান কর্মসূচি আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলবে৷ সভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. নির্মল সরকার জানান, জেলায় শূন্য থেকে ১৯ বছরের ৮১,৫৫৩ জন শিশু ও কিশোর কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযানের সুবিধা পাওয়া যাবে।
তাছাড়াও স্বাস্থ্যকর্মীগণ বাড়ি বাড়ি গিয়ে এই অভিযানে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ ও টিকাকরণ করবেন। সভায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলায় মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব, সুস্থ কৈশোর অভিযান ৭.০ কর্মসূচির প্রস্তুতি তুলে ধরেন।









