এলাকাবাসীর চাপে পড়ে জুয়া বিরোধী অভিযান, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক, ২৬ অক্টোবর, ২০২৪: এলাকাবাসীর চাপে পড়ে জুয়া বিরোধী অভিযানে নেমে দুজনকে আটক করলো এনসিসি থানার পুলিশ। ধৃত দুজনের নাম সুমন সাহা এবং মিহির বাহাদুর ছেত্রী। এ বিষয়ে এনসিসি থানার ওসি জানান, জুয়া খেলার আসর বসেছিল।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ অভিযানে যায়। অভিযানে গিয়ে প্রচুর জুয়া সামগ্রী, নগদ ১২৯৪৫ টাকা সহ দুজনকে আটক করা হয়। তাদের নাম সুমন সাহা এবং মিহির বাহাদুর ছেত্রী। তাদের বাড়ি গোর্খা বস্তি এলাকায়। পুলিশ তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাদের সাথে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়টা জিজ্ঞাসাবাদ চালিয়ে দেখা হচ্ছে। পুলিশ জোয়া বিরোধী অভিযান আগামী দিন অব্যাহত থাকবে।

Recent Posts

ঊনকোটি জেলায় ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী, শান্তি ও সুস্থ পরিবেশের কারণে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে