অনলাইন ডেস্ক, ৩০ অক্টোবর, ২০২৪ : রাস্ট্রীয় একতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয় থেকে রান ফর ইউনিটি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দৌড় প্রতিযোগিতার সুচনা করেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত৷
উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থশিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি প্রমুখ। রান ফর ইউনিটি জেলাশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড পরিক্রমা করে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়৷
এতে বিএসএফ, টিএসআর, পুলিশ, স্বেচ্ছাসেবক, যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিনিধিগণ সহ প্রায় ২০০ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম পাঁচ জন পুরুষ ও পাঁচ জন মহিলা প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তার আলোচনায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান এবং জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেন।









