জয়পুর-আজমের হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, এককালীন সাহায্য ঘোষণা

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের জয়পুর-আজমের হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক্স পোস্টে জানানো হয়েছে :“রাজস্থানের জয়পুর-আজমের হাইওয়েতে পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাগ্রস্তদের সহায়তা করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০,০০০ টাকা করে : প্রধানমন্ত্রী@narendramodi”।

PIB

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে