আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশকারী ছয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করল খোয়াই থানার পুলিশ

অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর, ২০২৪: বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে রয়েছে। সেই পরিস্থিতির সুযোগ নিয়ে রোহিঙ্গারা ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে। তেমনি রোহিঙ্গা পরিবারের ছয় জন খোয়াই শহরের একটি হোটেলে আশ্রয় নেয়। শেষে খবর পেয়ে খোয়াই থানার পুলিশ বাংলাদেশের রোহিঙ্গা পরিবারের ছয়জনকে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ খোয়াই হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করে বলে জানান খোয়াই থানার ওসি সুবীর মালাকার।

তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের জালি কাগজপত্র উদ্ধার করে। এই বিষয়ে পুলিশ তদন্ত করলে তাদের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে তা পুলিশ টের পায়। তারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে প্রবেশ করে প্রথম দিল্লিতে যায় বলে জানায়। সেখান থেকে আবার ফিরে খোয়াই শহরের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশের যাবার পরিকল্পনা ছিল তাদের।

পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে। তারা একই পরিবারের ৬ জন। তার মধ্যে রয়েছেন দুজন শিশু। তারা হলো মোহাম্মদ কবির ৩৭, তানিয়া বেগম ৩৫, আয়েশা খাতুন ৭০, মোহাম্মদ মুমিন ২৩। তাদের বাড়ি বাংলাদেশের সিরাজপুর বসিরহাট এলাকার ফেনী জেলার বাসিন্দা। গ্রেফতারের পর পুলিশ তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করছে বলে জানান।

Recent Posts

‘সেবা কে রং, রাষ্ট্র কে সঙ্গ’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী, দেশজুড়ে এই কর্মসূচির মাধ্যমে জনসেবা, জাতীয় চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে