অনলাইন ডেস্ক, ২০ জানুয়ারী, ২০২৫: ২১ জানুয়ারি ত্রিপুরার পূর্ণরাজ্য দিবস-২০২৫ উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এক শুভেচ্ছাবার্তায় ত্রিপুরাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, “উত্তর-পূর্বাঞ্চল (পুনর্গঠন), আইন ১৯৭১ অনুসারে ত্রিপুরা ১৯৭২ সালের ২১ জানুয়ারি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে।
রাজ্য গঠনের পথ সুগম করার প্রক্রিয়ায় যে সমস্ত নেতৃবর্গের অবদান ছিলো আমি তাঁদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা ও সহায়তা করার জন্য আমি রাজ্যবাসী এবং বীর যোদ্ধা, ছাত্রছাত্রী, যুবা, পুলিশ, সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনীর সদস্য, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিক ও কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেছেন, এই বিশেষ দিনে সঠিক মর্যাদা দিয়ে রাজ্যের সমৃদ্ধি ও কল্যাণে সচেষ্ট থাকার জন্য সবাইকে অঙ্গীকার নিতে হবে। তাছাড়াও আমাদের বৈচিত্র্যকে ভিত্তি করে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।









