অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫: প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্প বাস্তবায়ণে কদমতলা ব্লক ১০০ শতাংশ সাফল্য পেয়েছে৷ কদমতলা ব্লকের বিডিও সঞ্জীব দেবনাথ এই সংবাদ জানিয়ে বলেন, ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৯-২০, ২০২১-২২ ও ২০২৩-২৪ অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে কদমতলা ব্লকে ৭,৯৯৪টি আবাস বরাদ্দ করা হয়েছিল।
এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে ৩,০২৫টি, ২০২১-২২ অর্থবছরে ৩,৫৬৮টি, ২০১৯-২০ অর্থবছরে ৬০৩টি, ২০১৭-১৮ অর্থবছরে ২৮টি এবং ২০১৬-১৭ অর্থবছরে ৭৭০টি আবাস বরাদ্দ করা হয়েছিল। বিডিও জানান, এই অর্থবছরগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে অনেকগুলি আবাস নির্মাণ অসম্পূর্ণ ছিল।
জেলা ও ব্লক প্রশাসন থেকে বিশেষ উদ্যোগ নিয়ে সম্প্রতি এই যোজনায় বরাদ্দ আবাসগুলির নির্মাণ কাজ সম্পূর্ণ করে কদমতলা ব্লক বিশেষ সাফল্য পেয়েছে৷ বিডিও আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পে কদমতলা ব্লকে ২০১৮- ১৯, ২০২০-২১ ও ২০২২-২৩ অর্থবছরের জন্য কোন আবাস বরাদ্দ করা হয়নি ৷









