৯ জুলাই, ২০২৫ সমস্ত সরকারি অফিস খোলা থাকবে

অনলাইন ডেস্ক, ০২ জুলাই, ২০২৫: বিভিন্ন দাবিতে ৯ জুলাই, ২০২৫ তারিখে দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে যে, ধর্মঘটের দিন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস, সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবে কাজ করবে।

ঐদিন সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারিরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। সরকারি কর্মচারি এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারিদের দ্বারা এই নির্দেশাবলীর লঙ্ঘন হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়াও ঐদিন বিভিন্ন অফিসে কর্মচারিদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট ৯ জুলাই, ২০২৫ দুপুর ১২ টার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে প্রেরণ করতে হবে।

Recent Posts

এজিএমসি ও জিবিপি হাসপাতালের ২২তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এজিএমসি শুধু চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেই নয়, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং সুপার স্পেশালিটি পরিষেবার ক্ষেত্রেও উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে

পঞ্চম রাজ্যভিত্তিক কুরাস (কুস্তি) ও দক্ষিণ জেলাভিত্তিক নেশামুক্ত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী, নেশার বিরুদ্ধে রাজ্যে সামাজিক গণআন্দোলন গড়ে তুলতে হবে