অনলাইন ডেস্ক,০৯ জুলাই, ২০২৫: ৮ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত এস আই আরের অগ্রগতির ভিত্তিতে বলা যায়, ২৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ফর্ম সংগ্রহ প্রক্রিয়া শেষ হওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে। বিহারে বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) কার্যক্রম সফলভাবে অগ্রসর হচ্ছে। এখন পর্যন্ত মোট ৭,৮৯,৬৯,৮৪৪ (প্রায় ৭.৯০ কোটি) ভোটারের মধ্যে ৩,৭০,৭৭,০৭৭টি এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে, যা (মোটের ৪৬৯৫% (২৪ জুন ২০২৫ থেকে শুরু করে প্রথম ১৪ দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত)। প্রথম দুই সপ্তাহে ৭.৯০ কোটি ফর্ম মুদ্রণ করা হয়েছে এবং এর মধ্যে ৯৭% এরও বেশি ফর্ম (৭,৭০,৪৪,৯৯০টি) ভোটারদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এর পাশাপাশি, ইসিনেট-এ ১৮.১৬% ফর্ম আপলোড করা হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক সম্ভাব্য ভোটার এস আই আরের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা সংক্রান্ত নথিপত্রসহ এনুমারেশন ফর্ম জমা দিচ্ছেন। এখন লক্ষ্য হলো বাকি অর্ধেক
ফর্ম ও সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা, যেহেতু শেষ দিনের (২৫ জুলাই) আগ পর্যন্ত এখনো ১৭ দিন বাকি। গত ২৪ ঘন্টায়, অর্থাৎ গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত, মোট ৮২, ৭৮,৬১৭টি এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে। যা একদিনে ১০.৫% সংগ্রহের সমান। মাঠপর্যায়ে এই গতি বজায় থাকলে এবং প্রায় ৫০ শতাংশ ফর্ম এখনো সংগ্রহ করা বাকি থাকায়, কাজটি সময়ের অনেক আগেই শেষ করা সম্ভব হবে।
মাঠপর্যায়ে অতিরিক্ত ২০,৬০৩ জন বিএলও যুক্ত হওয়ায় ফর্ম সংগ্রহের কাজ আরও দ্রুত গতিতে এগোচ্ছে। বর্তমানে ৭৭,৮৯৫ জন বিএলও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম পূরণে সহায়তা করছেন এবং সেগুলি সংগ্রহ করছেন। তারা ইতোমধ্যে প্রতি পরিবারের জন্য নির্ধারিত তিনবারের মধ্যে প্রথম সফর সম্পন্ন করেছেন এবং দ্বিতীয় সফর চলছে। প্রায় ৪ লক্ষ স্বেচ্ছাসেবক যাদের মধ্যে সরকারি কর্মচারী, এনসিসি ক্যাডেট, এন এস এস সদস্য প্রমুখ রয়েছেন মাঠপর্যায়ে বয়স্ক, প্রতিবন্ধী, অসুস্থ ও ঝুঁকিপূর্ণ জনগণের ফর্ম পূরণ প্রক্রিয়া সহজ করতে কাজ করছেন।
এছাড়াও, ২৪৩টি বিধানসভা কেন্দ্র জুড়ে ইআরও, ৯৬৩ জন এইআরও, ৩৮ জন ডিইও এবং রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তা মাঠ পর্যায়ে ভোটারদের ফর্ম জম্য দিতে সহায়তা করেছেন। সকল স্বীকৃত রাজনৈতিক দলের জেলা সভাপতিরাও বি এল এ নিয়োগ বাড়িয়েছেন এবং মাঠপর্যায়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এখন পর্যন্ত ১,৫৬,৬২৬ জন বিএলএ নিয়োগ করা হয়েছে, যা শুরুতে ছিল ১,৩৮,৬৮০। এখনও তারা নির্বাচনী তালিকা সংক্রান্ত ম্যানুয়ালের ধারা ২৫.২.১ অনুযায়ী আরও বি এল এ নিয়োগ করতে পারেন। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস নোটে এ সংবাদ জানানো হয়েছে।









