বিহার এসআইআর ২০২৫: সকল ভোটার ও মাঠপর্যায়ে জড়িত সকল রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক, ০৬ আগস্ট, ২০২৫: ১. নির্বাচন কমিশন ভারতের সংবিধান ও আইন অনুযায়ী বিহারের ভোটার তালিকা সংশোধন করছে। নাগরিকদের সম্পূর্ণরূপে অবগত রাখার জন্য নিয়মিত প্রেস নোট (PNS) ও বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।

২. নাগরিকরা এটাও জানেন যে, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা RP Act ১৯৫০-এর ধারা ২১(২) (a) এবং ভোটার নিবন্ধন বিধিমালা ১৯৬০-এর বিধি ২৫ অনুযায়ী বাধ্যতামূলক। (লিঙ্ক: প্যারা ৫, PN 237, ৩০ জুন)।

৩. বিহার প্রথম রাজ্য হিসেবে প্রতি বুথে ভোটারের সংখ্যা ১,২০০-তে সীমাবদ্ধ করেছে দীর্ঘ লাইন এড়ানোর জন্য। সেই অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ৭৭,৮৯৫ থেকে বাড়িয়ে ৯০,৭১২ করা হয়েছে। (লিঙ্ক: প্যারা ১, PN 260, ২১ জুলাই)।

৪. একইভাবে, বিএলও (BLO)-এর সংখ্যাও ৭৭,৮৯৫ থেকে বাড়িয়ে ৯০,৭১২ করা হয়েছে। (লিঙ্ক: পয়েন্ট ১. PN 278, ১ আগস্ট)।
৫. বিহারের ভোটারদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের সংখ্যা ১ লক্ষ (লিঙ্ক: প্যারা ৫. PN 236, ২৮ জুন) থেকে বাড়িয়ে প্রায় ৪ লক্ষ (লিঙ্ক: প্যারা ৪. PN 240, ৩ জুলাই) করা হচ্ছে।

৬. বিহারের ১২টি স্বীকৃত রাজনৈতিক দলও তাদের বিএলএ (BLA)-এর সংখ্যা ১,৩৮,৬৮০ থেকে বাড়িয়ে ১,৬০,৮১৩ করেছে। (লিঙ্ক: প্যারা ১b, PN 270, ২৭ জুলাই)।

৭. মৃত, স্থায়ীভাবে স্থানান্তরিত, দ্বৈত ভোটার এবং যাদের বিএলও কমপক্ষে তিনবার গিয়ে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে, এমন ভোটারদের তালিকা সকল রাজনৈতিক দল এবং তাদের বিএলএ-দের সাথে ২০ জুলাই বা তার আগেই শেয়ার করে নেওয়া হয়েছে। (লিঙ্ক:
১. প্যারা ৭ PN 257, ১৭ জুলাই: ২. প্যারা ৭ PN 258, ১৮ জুলাই; ৩. প্যারা ৭ PN 259, ১৯ জুলাই;
৪. প্যারা ২ PN 260, ২১ জুলাই: ৫. প্যারা ২ PN 261, ২২ জুলাই; ৬. প্যারা ১ PN 265, ২৩ জুলাই:
৭. প্যারা ১ PN 266, ২৪ জুলাই; ৮. প্যারা ৩ PN 269, ২৫ জুলাই; ৯. প্যারা ৬০ PN 270, ২৭ জুলাই)
৮. এসআইআর অনুযায়ী বুথভিত্তিক খসড়া ভোটার তালিকা ১ আগস্ট প্রকাশ করা হয়েছে এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করে নেওয়া হয়েছে ও বিজ্ঞাপনও দেওয়া হয়েছে (লিঙ্ক: প্যারা ১, PN 278, ১ আগস্ট)। খসড়া তালিকা ইসিআই-এর পোর্টালে পাওয়া যাবে:
https://voters.eci.gov.in/download-eroll?stateCode=S04 ৯. নির্বাচন কমিশন দৈনিক বুলেটিনের মাধ্যমে দাবি ও আপত্তির অবস্থার তথ্য নিয়মিতভাবে শেয়ার
করে নিচ্ছে। (সর্বশেষ বুলেটিনের লিঙ্ক: B4/৬ আগস্ট)। ভারতের নির্বাচন কমিশন থেকে এই সংবাদ জানানো হয়েছে।