সরকারি পরিষেবা আরও দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকার কাজ করছে: পর্যটন মন্ত্রীq

অনলাইন ডেস্ক,১৫ জুলাই , ২০২৬: সরকারি পরিকাঠামো নির্মাণের মাধ্যমে বিভিন্ন পরিষেবা আরও দ্রুত এবং স্বচ্ছভাবে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে রাজ্য সরকার কাজ করছে। রাণীরবাজার রেভিনিউ সার্কেলের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাণীরবাজারের গীতাঞ্জলি হলে রাণীরবাজার পুর পরিষদ ও জিরানীয়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে রেভিনিউ সার্কেলের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী বলেন, নতুন রেভিনিউ সার্কেল ভবন চালু হওয়ায় জমি সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, নামজারি, শংসাপত্র দেওয়া সহ বিভিন্ন প্রশাসনিক কাজ আরও দ্রুত ও সুষ্ঠুভবে করা সম্ভব হবে। তাতে সাধারণ মানুষের সমস্যা সমাধান হবে। তিনি বলেন, এভাবে কাজ করলে খুব শীঘ্রই স্বনির্ভর ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। উল্লেখ্য, এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৪৪ লক্ষ ১৫ হাজার টাকা।

আজ এই অনুষ্ঠানে রাণীরবাজার পুর পরিষদ এলাকার ১৩০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ প্রকল্পে পাকা আবাস নির্মাণের জন্য মঞ্জুরিপত্র প্রদান করা হয়। ৬টি স্বসহায়ক দলকে ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। মৎস্য দপ্তরের পক্ষ থেকে ৪ জন মৎস্যজীবিকে কনিজাল, ২ জন মৎস্যজীবিকে আইস বক্স দেওয়া হয়। পর্যটনমন্ত্রী সুবিধাভোগীদের হাতে এগুলি তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুরুদাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস, বিশিষ্ট সমাজসেবী রণজিৎ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া মহকুমার মহকুমা শাসক অনিমেষ ধর।

Recent Posts