অনলাইন ডেস্ক, ০৬ অগাস্ট, ২০২৬: ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিনের মতো গত ৫ আগস্ট বিভিন্ন বিভাগের বহির্বিভাগে আগত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্য-পরামর্শ এবং ফলো-আপের পরামর্শ দিয়েছেন। আধুনিক চিকিৎসা পরিকাঠামো ও উন্নত স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা আন্তরিকতার সঙ্গে রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান করে চলেছেন। শুধু আগরতলা শহর নয়, রাজ্যের বিভিন্ন জেলা থেকেও প্রতিদিন বহু রোগী এই হাসপাতালে এসে চিকিৎসা পরিষেবা গ্রহণ করছেন।
গোমতী জেলার উদয়পুরের রাজনগর এলাকার বাসিন্দা রবীন্দ্র কুমার দাস (৬৬) এবং তাঁর সহধর্মিণী মণি দাস (৫৭) প্রথমবারের মতো আগরতলা সিভিল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁরা জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ উত্তম কুমার বর্মণের পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসক তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে শারীরিক অবস্থার মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি উপযুক্ত চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য-পরামর্শ প্রদান করেন। এছাড়া আগরতলার রামনগর এলাকার বাসিন্দা লুৎফুর রহমান (৩৭) চোখের সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালের চক্ষুরোগ ডিপার্টমেন্টে আসেন। চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অমিত কুমার দাস তাঁর চোখের পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিক অবস্থার মূল্যায়ন করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ও পরামর্শ প্রদান করেন।
একইভাবে আগরতলার ভট্টপুকুরের বালুরচর এলাকার ২ মাস ২২ দিন বয়সী শিশু পুত্রকে তাঁর বাবা-মা চিকিৎসার জন্য হাসপাতালের শিশুরোগ ডিপার্টমেন্টে নিয়ে আসেন। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অরূপ রায় শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে শিশুটির অভিভাবকদের শিশুটির সুস্থ বৃদ্ধি ও পরিচর্যা সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। তাছাড়া শহরের দক্ষিণ শিবনগর এলাকার বাসিন্দা রেখা পাল (৬৬) চর্মরোগজনিত সমস্যার চিকিৎসার জন্য প্রথমবারের মতো আগরতলা সিভিল হাসপাতালে আসেন। তিনি চর্মরোগ ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অন্বেষা রায় বর্ধনের পরামর্শ গ্রহণ করেন।
চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নের পর তাঁর জন্য উপযুক্ত চিকিৎসা পরিষেবা করেন। এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকারও প্রংশসা করেছেন তারা। সরকারের উদ্যোগে ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে প্রতিদিন বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগের মাধ্যমে উন্নত, সহজলভ্য ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। চিকিৎসক, নার্সিং অফিসার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টায় রোগীরা দ্রুত, নিরাপদ ও কার্যকর চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।







