হর ঘর তিরঙ্গা: খোয়াই জেলায় প্রস্তুতি চূড়ান্ত

অনলাইন ডেস্ক, ০৭ অগাস্ট, ২০২৬: সমগ্র রাজ্যের সঙ্গে খোয়াই জেলায়ও ৯ থেকে ১৭ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ খোয়াই জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খোয়াই জেলার অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য এই কর্মসূচি সম্পন্ন করার জন্য সমাজের সব অংশের মানুষের সহযোগিতা চেয়েছেন।

তিনি জানান, এই কর্মসূচি সম্পন্ন করার জন্য স্বসহায়ক দলগুলি জেলার ৬টি ব্লক এবং ২টি পুরপরিষদে ৩ আকারের সব মিলিয়ে ২৭ হাজার পতাকা তৈরি করবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে বর্ণাঢ্য করে তোলার লক্ষ্যে রঙ্গোলি, বর্ণাঢ্য র‍্যালি, বাইক র‍্যালি, তিরঙ্গা কনসার্ট, প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হবে। বিভিন্ন বিষয়ের পারদর্শিতা দেখানোর জন্য বিভিন্ন দলকে পুরস্কৃত করা হবে। সাংবাদিক সম্মেলনে জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের এস.আই.ও. দুলাল দেববর্মাও উপস্থিত ছিলেন।

Recent Posts