অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: খোয়াই জেলার চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে গতকাল মধ্য সিংগিছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। এই স্বাস্থ্য শিবিরে মোট ১১৬ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ৪ জন জ্বরে আক্রান্ত এবং ১৭ জন ডায়াবেটিস ও ৭ জন উচ্চ রক্তচাপে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। স্বাস্থ্য শিবিরে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এর মধ্যে ২১ জনের ম্যালেরিয়া পরীক্ষা করা হয় এবং সকলের রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। এছাড়াও ৭৭ জনের র্যান্ডম ব্লাড সুগার এবং ৫৩ জনের হিমোগ্লোবিন পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে ১২ জন রোগীর মাইল্ড অ্যানিমিয়া শনাক্ত হয়। শনাক্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী তাদের পরবর্তী চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়। শিবিরে বিভিন্ন অসংক্রামক ও সংক্রামক রোগের প্রাথমিক শনাক্তকরণ এবং রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ কাজল ঘোষ, কমিউনিটি হেলথ অফিসার জয়িতা দাস, মাল্টি পারপাস ওয়ার্কার সুদীপা গোপ, মাল্টি টাস্কিং স্টাফ নিপু বর্মন, রোনাল দেববর্মা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ।
এছাড়াও চাম্পাহাওর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ডা. জুয়েলি দেববর্মা। কর্মসূচিতে মোট ১৩ জন গর্ভবতী মহিলা স্বাস্থ্য পরীক্ষা করান। এর মাধ্যমে গর্ভবতী মায়েদের সময়মতো স্বাস্থ্য পরীক্ষা, সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ এবং নিরাপদ প্রসব নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। স্বাস্থ্যকর্মীরা গর্ভবর্তী ওষুধ সেবন এবং নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত খোয়াই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের মায়েদের নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি, বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।









