লংতরাইভ্যালিতে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ কবাডি

অনলাইন ডেস্ক,১১ আগস্ট, ২০২৬: আসন্ন রাজ্যস্তরীয় তিনদিনব্যাপী অনূর্ধ্ব ১৭ কবাডি প্রতিযোগিতা (ছেলে ও মেয়ে) আগামী ২৭থেকে ২৯ আগস্ট লংতরাইভ্যালি মহকুমার ধূমাছড়ার হোকুতুইসা সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এই রাজ্যস্তরীয় প্রতিযোগিতা ১১ থেকে ১৩ আগষ্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের লংতরাইভ্যালি মহকুমা কার্যালয়ের আধিকারিক এই সংবাদ জানান। তিনি জানান, রাজ্যস্তরীয় এই কবাডি প্রতিযোগিতাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সম্প্রতি লংতরাইভ্যালি মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রতিযোগিতায় ৮ জেলা থেকে ৮টি বালক টিম ও ৮টি বালিকা টিম অংশ নেবে। এতে খেলোয়াড়, আধিকারিক ও টিম ম্যানেজার সহ প্রায় ২০০ জন অংশ নেবেন। অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা, যাতায়াত, নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা, পরিচ্ছন্নতা, পানীয়জল ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার সংস্থান রাখা হবে। এই প্রতিযোগিতাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য লংতরাইভ্যালি মহকুমা প্রশাসন থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Recent Posts