জম্মু, ৬ নভেম্বর : বৃহস্পতিবার রাতে ভূকম্পন অনুভূত হলো জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৬ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের শিনজিয়াং অঞ্চলের অন্তর্ভুক্ত চিন-লাদাখ সীমান্তের কাছাকাছি।
রাতে হঠাৎ মাটি কেঁপে উঠতেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই| কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।









