প্রয়াগরাজ, ৭ নভেম্বর : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার পূরামুফতি থানা এলাকার মান্দরি গ্রামে বাড়ির ভিতরেই এক মহিলাকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। মৃতার বাপেরবাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে স্বামীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার পুলিশের ডেপুটি কমিশনার (নগর) সাগর জৈন জানান, মান্দরি গ্রামের বাসিন্দা বিজমা (২৮), স্বামী সুমন সিংয়ের বৃহস্পতিবার গভীর রাতে মাথায় গুরুতর আঘাত লাগার ফলে মৃত্যু হয়। শুক্রবার দুপুর ২টো নাগাদ পুলিশকে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সময় স্বামী কোনও ভারী বস্তু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন। এর জেরেই বিজমার মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহের রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।









