১০ বল বাকি থাকতেই অসমের বিরুদ্ধে ৬ উইকেটে জিতল বাংলার মেয়েরা

কলকাতা,  ৭ নভেম্বর : সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি এলিট জিতল বাংলা দল। এদিকে, ৬ উইকেটে অসম হারল। শুক্রবার প্রথম ব্যাটিংয়ের সুবাদেই অসম দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে – ১৩১ রান সংগ্রহ করে। বাংলার দুই বোলার – পায়েল ভাখারিয়া – ২/১৯ রানে (৩ ওভারে) এবং তিতাস সাধু – ১/১৭ রানে (৩ ওভারে) দখল করে। এর পাশাপাশি বাংলা দল দ্বিতীয় ব্যাটিংয়ের দরুণ তনুশ্রী সরকার – ৪৮ রান (৩১ বলে) ও মিতা পাল – ৩৭/রান (৪০ বলে) সংগ্রহ করে। এতে চাপে পড়ে যায় বিপক্ষ শিবিরের খেলোয়াড়রা। অন্যদিকে, এর জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে বাংলার খেলোয়াড়রা। বাংলার দলগত স্কোর – ৪ উইকেটে – ১৩৩ রান।