ঔরঙ্গাবাদ, ১২ নভেম্বর : ছট উপলক্ষে গ্রামের বাড়ি যেতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিন জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। বিহারের ঔরঙ্গাবাদে নাগর থানা এলাকায় জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ৩ জনের মৃত্যুর পাশাপাশি দু’জন আহত হয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, মৃতদের নাম রাজকুমার চৌহান (৪৮), তাঁর ছেলে রীতেশ কুমার (৮) এবং রাজকুমারের শ্বশুর ভগবান দাস (৬৮)। জখম হয়েছেন রাজকুমারের স্ত্রী কিরণ কুমারী এবং রাজুমারের ভাই নীতীশ। সকলেই মুম্বই থেকে স্করপিও গাড়িতে নওয়াদা জেলার সালেমপুরের গ্রামের বাড়ি ফিরছিলেন। ছট উপলক্ষে বাড়ির ফেরার আনন্দ পরিণত হল বিষাদে!









