শিবরাজ সিং চৌহানের মায়ের তেরো দিনের স্মরণসভায় যোগ দিতে ভোপাল সফরে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই

 রায়পুর, ১৩ নভেম্বর : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই  বৃহস্পতিবার, ভোপালে থাকবেন। এই সফরে তিনি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মা কাশীবাঈয়ের তেরো দিনের স্মরণসভায় যোগ দেবেন এবং তাঁকে শ্রদ্ধা জানাবেন।

 নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ভোপালের হোশাঙ্গাবাদ রোডের বৃন্দাবন গার্ডেনে একটি শোকসভার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাই এদিন দুপুরে বৃন্দাবন গার্ডেনে পৌঁছাবেন এবং শোকসভায় যোগ দিয়ে প্রয়াত কাশীবাঈকে শ্রদ্ধা জানাবেন।

 এর পরে, মুখ্যমন্ত্রী রায়পুরের উদ্দেশে রওনা হবেন। রায়পুরে পৌঁছে তিনি বিকেল ৫টায় বিজেপির রাজ্য কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে যোগ দেবেন।

Recent Posts