বারাসতের হাটখোলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত ছড়াল আগুন

বারাসত, ১৪ নভেম্বর : শুক্রবার সকালে হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার বারাসতের হাটখোলা বস্তি এলাকায়। এদিন সকালে এলাকার একটি বাড়ির চাল থেকে প্রথম আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং আশপাশের একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। আচমকা এই অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Recent Posts