তারকেশ্বরে রাসমঞ্চ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, উপস্থিত বিধায়ক সন্তু পান

হুগলি,১৪ নভেম্বর : সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা নিয়ে শুক্রবার তারকেশ্বরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রাসমঞ্চ সংঘের পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

রক্তের কোনও বিকল্প নেই। মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এক ফোঁটা রক্তও অত্যন্ত মূল্যবান। সেই কথা মাথায় রেখেই সমাজের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই উদ্যোগ গ্রহণ করে রাসমঞ্চ সংঘ। আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা। রক্তদানের মতো মহৎ কাজে আরও বেশি সংখ্যক মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা দিয়েই সম্পন্ন হয় এই রক্তদান শিবির।

Recent Posts