জম্মুর কলা কেন্দ্রে পালিত জনজাতি গৌরব দিবস

জম্মু, ১৬ নভেম্বর : জম্মুর কলা কেন্দ্রে জনজাতি বিষয়ক দফতরের পক্ষ থেকে ভগবান বিরসা মুন্ডার ১৫১-তম জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতি গৌরব দিবস অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে জনজাতি বিষয়ক দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অবদান এবং জনজাতি সমাজের অধিকারের জন্য তাঁর সংগ্রামকে স্মরণ করা হয়। মন্ত্রী জাভেদ আহমেদ রানা ভগবান বিরসা মুন্ডাকে জনকল্যাণের দেবতা হিসেবে বর্ণনা করেন|
ভগবান বিরসা মুন্ডার জীবন ও সমাজের জন্য করা কাজের গুরুত্বের ওপর জোর দেন মন্ত্রী। উল্লেখ্য, এই অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল, ভগবান বিরসা মুন্ডার প্রতি সম্মান জানানো এবং জনজাতি সমাজের ইতিহাস ও অবদানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।