ছট পূজা উপলক্ষে শুভেচ্ছা জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার

জম্মু, ১৬ নভেম্বর : জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা রবিবার ছট পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় উপরাজ্যপাল ছট পূজাকে ভগবান সূর্যের উপাসনা ও ভক্তির প্রতি উৎসর্গীকৃত একটি মহান উৎসব বলে উল্লেখ করেছেন। তিনি প্রার্থনা করেন, ভগবান সূর্য এবং ছঠি মাইয়া যেন সকলকে সুখ, শান্তি, নতুন শক্তি এবং সুস্বাস্থ্যের আশীর্বাদ করেন।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় পুণ্যার্থীরা অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন এবং সোমবার সকালে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ছট মহাপর্ব সম্পন্ন হবে। এই উৎসবকে কেন্দ্র করে জম্মুর ছট ঘাটগুলিকে বিশেষভাবে সাজিয়ে তোলা হয়েছে। ছট পূজার প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য স্থানীয় বাজারগুলোতে এ দিন ভক্তদের প্রচুর ভিড় দেখতে পাওয়া যায়। ছট পূজাকে কেন্দ্র করে এখানকার ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানা গেছে।