দমদমে বেসরকারি স্কুলের বারান্দা থেকে পড়ে আহত পড়ুয়া

কলকাতা, ১৮ নভেম্বর : মঙ্গলবার দমদমের একটি নামী বেসরকারি স্কুলের বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত হলো এক পড়ুয়া। নাগেরবাজারের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই পড়ুয়াকে। জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়ে সে। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কী ভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কী ভাবে ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সে নিজেই ঝাঁপ দিয়েছে, নাকি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এ দিন সকালেও নির্ধারিত সময়ে স্কুলে এসেছিল ওই পড়ুয়া। সকাল থেকে স্বাভাবিক ছন্দেই সে প্রথম কয়েকটি ক্লাসও করে। কিন্তু চতুর্থ পিরিয়ডের পর আচমকাই বিপত্তি ঘটে। অভিযোগ, চারতলার বারান্দা থেকে সে নীচে পড়ে যায়। ঘটনাটি নজরে আসতেই হইচই পড়ে যায়। স্কুলছাত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
Recent Posts