পূর্ব রেলের উদ্যোগে সর্বভারতীয় আন্তঃরেল বাস্কেটবল প্রতিযোগিতা

কলকাতা, ১৮ নভেম্বর : পূর্ব রেলের উদ্যোগেই আরম্ভ হল ৬৯তম সর্বভারতীয় আন্তঃরেল পুরুষ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭। মঙ্গলবার বেহালার জেমস লং সরণিতে পূর্ব রেলের ইন্ডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিংহ-সহ রেলের পদস্থ আধিকারিকেরাও।রেলওয়ে স্পোর্টস প্রমোশন বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত। লিগ তথা নক আউট পদ্ধতিতে আয়োজিত ওই টুর্নামেন্টে বিভিন্ন জ়োনাল রেল ও উৎপাদন সংস্থার সঙ্গে যুক্ত মোট ২১টি দল অংশগ্রহণ করেছে। খেলোয়াড় ও আধিকারিক মিলিয়ে প্রায় ৩৩০ জন সমাগম হয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা এই প্রসঙ্গে বলেন, খেলাধুলোর মাধ্যমেই – শৃঙ্খলা, দলগত সংহতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে।
Recent Posts