অভিষেককে শোকজ হাই কোর্টের, সমালোচনা সিজেপি-র সৌরভ দাসের

কলকাতা, ১৮ নভেম্বর : আদালত ও বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কলকাতা হাই কোর্টে ধাক্কা খেলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করেছে কলকাতা হাই কোর্ট।এই ঘটনার প্রেক্ষিতে সমাজ মাধ্যমে এই পদক্ষেপের সমালোচনা করলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতা সৌরভ দাস।
মঙ্গলবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে সৌরভ দাস লেখেন, একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে— যাঁরা কোনও বিচারকের বিরুদ্ধে মুখ খুলছেন, তাঁদেরই ‘আদালত অবমাননা’-র অভিযোগের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিচার বিভাগের প্রতি অনাস্থা প্রকাশ করতে বাধ্য হওয়া মানুষগুলোর ক্ষোভের কারণগুলো দূর করার পরিবর্তে কর্তৃপক্ষ এখন তাঁদের পিছনেই মরিয়া হয়ে লেগেছে। তবে, এসব কৌশল আর কাজ করবে না। এই জঘন্য ব্যবস্থাকে আগে ঠিক করুন; তারপরই আমরা আপনাদের সমালোচনা করা বন্ধ করব।
Recent Posts