কলকাতা, ২৫ নভেম্বর : প্রয়াত প্রাক্তন সহ-সভাপতি রঞ্জিত রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) শীর্ষকর্তা ও সদস্যরা। মঙ্গলবার সিএবি ক্লাব হাউস প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এদিন উপস্থিত ছিলেন সিএবি-র প্রাক্তন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও প্রাক্তন পদাধিকারী – বাবলু কোলে, সুবীর গঙ্গোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায় ও বিশ্বরূপ দে। এদিন প্রয়াত রঞ্জিত রায়ের প্রতি শ্রদ্ধা জানান প্রাক্তন পদাধিকারী নরেশ ওঝা এবং মদনমোহন ঘোষও। এছাড়াও সিএবি-র বিভিন্ন কমিটির চেয়ারম্যান, কমিটির সদস্য এবং আধিকারিকেরা উপস্থিত থেকে প্রয়াত রঞ্জিত রায়ের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। তাঁর প্রয়াণে এদিন ক্রিকেট মহলে শোকের আবহ তৈরি হয়েছে।









