উত্তর প্রদেশে কংগ্রেসকে ২৬ আসনের প্রস্তাব, কটাক্ষ দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৫ নভেম্বর : উত্তর প্রদেশে কংগ্রেসকে ২৬টি বিধানসভা আসন দেওয়ার প্রস্তাব ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের দর কষাকষিকে কটাক্ষ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, উত্তর প্রদেশের মতো রাজ্যে কংগ্রেসকে মাত্র ২৬টি আসন দেওয়ার কথা হচ্ছে, অথচ সেই প্রস্তাব নিয়েও কংগ্রেস আলোচনা চালিয়ে যাচ্ছে।

বুধবার সকালে নিউ টাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসের এক নেতা প্রশ্ন তুলেছেন, তাঁরা কি ভিখারি যে আসন চাইতে হবে? পাল্টা কটাক্ষ করে তিনি বলেন, “তাহলে আপনারা কী? অখিলেশজি কার্যত বাঁ হাতেই কংগ্রেসকে ২৬টি আসন দিয়ে দিচ্ছেন, তারপরও আপনারা তাঁর সঙ্গে দর-কষাকষি করছেন।”

কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, দিল্লিতে হইচই ও বিবৃতি দিয়ে দলকে কোনও রকমে টিকিয়ে রেখেছে কংগ্রেস। উত্তর প্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ৪০০টি আসনের মধ্যে মাত্র ২৬টি আসনের প্রস্তাব নিয়েও আলোচনা চলার বিষয়টি তাঁর কাছে বিস্ময়কর বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, সমাজবাদী পার্টি ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঁচটি আসনে প্রার্থীর নামও ঘোষণা করেছে। মঙ্গলবার রাতে দলের প্রকাশিত তালিকা অনুযায়ী, বেহট থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মাহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধিকে প্রার্থী করা হয়েছে।

উত্তর প্রদেশে বিরোধী জোটের আসন সমঝোতা কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

কে ২৬ আসনের প্রস্তাব, কটাক্ষ দিলীপ ঘোষের