সম্পন্ন হলো অনন্তনাগের কংগ্রেস বিধায়ক পীরজাদা মহম্মদ সইদের শেষকৃত্য

অনন্তনাগ, ২৮ নভেম্বর :জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পৈতৃক বাসভবনে শুক্রবার সম্পন্ন হলো অনন্তনাগের কংগ্রেস বিধায়ক পীরজাদা মহম্মদ সইদের শেষকৃত্য । নামাজ-এ-জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে অনন্তনাগ এবং দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন হাজার হাজার মানুষ ।
দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বছর ৭৩ এর এই কংগ্রেস বিধায়ক। বৃহস্পতিবার গভীর রাতে জম্মুতে নিজ বাসভবনে তিনি প্রয়াত হন। শুক্রবার সকালে তাঁর মরদেহ ডামহলে আনা হয়। এর আগে তিনি মন্ত্রী এবং জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে অনন্তনাগ আসন থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার ডামহলে পৌঁছান।
Recent Posts