জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীর হানা, খাদে পড়ল পুণ্যার্থীদের বাস, নিহত ৯

অনলাইন ডেস্ক, ৯ জুন, ২০২৪: রবিবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীর হানা। মন্দির থেকে ফেরা পুণ্যার্থীদের বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ সূত্রে জানা যায়, জম্মু-কাশ্মীরে রিয়াসি জেলায় এই হামলার ঘটনা ঘটে।

সেই ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন। খবর এনডিটিভির। উল্লেখ করা যায়, দেশে ভোট চলাকালে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানা হয়েছিল দুই জায়গায়। শোপিয়ানের হুরপোরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এক রাজনৈতিক নেতা।