আসন্ন পঞ্চায়েত নির্বাচন, সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক

অনলাইন ডেস্ক, ৯ জুন, ২০২৪: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অসংগঠিত শ্রমিকদের কি ভূমিকা থাকবে, সেই বিষয়ে সর্বভারতীয় শ্রমিক কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। প্রদেশ কংগ্রেস ভবনে হয় এই বৈঠক হয়।

এইদিনের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা। কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় জানান অসংগঠিত শ্রমিকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত। প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মোতাবেক অসংগঠিত শ্রমিক কংগ্রেস সেই সিদ্ধান্ত মেনে কাজ করবে।

টাকা এবং পেশিগত শক্তিকে কাজে লাগিয়ে বিজেপি অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে। এটা কে জয় বলা হয় না। কিন্তু আর্থিক সংকটের মুখে পড়েও কংগ্রেস যে লড়াইটা করেছে সেটাই যথেষ্ট।

গোপাল চন্দ্র রায় এদিন আরো বলেন দীর্ঘ ৫৩ বছর ধরে তিনি কংগ্রেস দলের সমর্থক। বহুবার তাঁর বাড়ির উপর আক্রমণ সংঘটিত হয়েছে।

Recent Posts