শীতবস্ত্র বিতরণ, প্রবীণ নাগরিক সংবর্ধনা এবং এল ই ডি লাইট বিতরণ

অনলাইন ডেস্ক, ৯ জানুয়ারী, ২০২৫: আগরতলা পুর নিগমের নির্বাচিত সদস্যদের তিন বছর পূর্তি উপলক্ষে ২৬ নং ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।

তিনি বলেন আগরতলা পুর নিগমের তিন বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ওয়ার্ড এলাকায় শীতবস্ত্র বিতরণ, প্রবীণ নাগরিক সংবর্ধনা এবং এল ই ডি লাইট বিতরণ করা হচ্ছে। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

কারণ এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় এলাকার দুঃস্থ মানুষ উপকৃত হচ্ছে বলে জানান তিনি। এদিন ডেপুটি মেয়র সহ অন্যান্য অতিথিরা এলইডি লাইট এবং শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জানান।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে