মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি পালন করবে কংগ্রেস

অনলাইন ডেস্ক, ১২ জানুয়ারী, ২০২৫: রাজ্য স্তরে সংবিধান রক্ষক সম্মেলন “মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি বড় আকারে পালন করবে কংগ্রেসের এসটি,এসসি,ওবিসি ও সংখ্যালঘু সেল। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক।

প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসি-র ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা।

এআইসিসি-র ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা জানান রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ ব্যাপী সংবিধান বাঁচাও অভিযান চলছে। তারই অঙ্গ হিসাবে সংবিধান রক্ষক সম্মেলন “মেরি জান-মেরা সংবিধান” কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক করা হয়েছে।

Recent Posts

গোমতী নদীর জল ব্যবহার করে আগরতলায় প্রস্তাবিত, জল সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, আগামী দিনের প্রয়োজনের কথা চিন্তা করে সারা রাজ্যের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই জলসম্পদ ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণে মিশন মোডে কাজ করতে হবে