ডেঙ্গু নিয়ন্ত্রণে গুচ্ছ কর্মসূচি জাতীয় স্বাস্থ্য মিশনের

অনলাইন ডেস্ক, ১ সেপ্টেম্বর, ২০২৫: সাম্প্রতিক কালে জিরানিয়া এলাকায় ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। ডেঙ্গু জ্বরের রোগী সনাক্ত হওয়ার সাথে সাথে জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে জিরানিয়া এলাকায়। বাড়ি বাড়ি পরিদর্শন করে মশার বংশ বৃদ্ধির স্থান পরিষ্কার করা, জমা জলে লার্ভিসাইডাল স্প্রে করা, ফগিং করা, বাড়ি বাড়ি পরিদর্শন করে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, জ্বরের রোগীদের সনাক্ত করে রক্ত পরীক্ষা করা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা প্রভৃতি। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য। রোগ।

আমাদের প্রতিদিনের জীবন শৈলীর পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। তাই ডেঙ্গু সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য শচীন্দ্রনগর পঞ্চায়েতের সহযোগীতায় গ্রামের জনগনদের নিয়ে সচেতনতা সভা করা হয়। এই সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাড়ির চারিদিক পরিষ্কার রাখা, মশার বংশবৃদ্ধির স্থান নির্মূল করা, দিনের বেলায় ঘুমানোর সময় মশারির টাঙ্গিয়ে ঘুমানো, মশার কামড় থেকে দূরে থাকতে ফুল হাতা জামা-কাপড় পরিধান করা, ঘরে নিমপাতার ধোঁয়া দেওয়া এবং জ্বর হলে সঙ্গে সঙ্গে জিরানিয়া সরকারী হাসপাতালের সাথে যোগাযোগ করা।

ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব সরজমিনে খতিয়ে দেখার জন্য, স্টেট প্রোগ্রাম অফিসার ডা: অভিজিত দাস, স্টেট কনসাল্টেন্ট, ডিস্ট্রিক্ট ভেক্টরব্রন কনসালট্যান্ট সাথে সাথে ঐ এলাকায় ছুটে যান। উনারা প্রথমে শচীন্দ্রনগর উপ-স্বাস্থা কেন্দ্র, শচীন্দ্রনগর পঞ্চায়েত, ডেঙ্গু রোগির বাড়ি পরিদর্শন করেন। ডেঙ্গু জ্বরের এলাকাগুলি চিহ্নিত করেন এবং বিক্রমনগর উপ-স্বাস্থ্য কেন্দ্র, জিরানিয়া রেলস্টেশন এলাকা পরিদর্শন করে জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের নিয়ে একটি সভায় মিলিত হন।

এই সভায় বিস্তারিতভাবে ডেঙ্গু জ্বরের নিয়ন্ত্রণের উপরে বিষদ আলোচনা করা হয়। জিরানিয়া মহকুমার মহকুমার শাসকের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তর সমূহের মধ্যে সমন্বয় সাধনের জন্য জরুরী সভার আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য রেপিড রেসপন্স টিম এঐ এলাকায় ছুটে যান এবং পরিদর্শন করে মশার বংশ বৃদ্ধির স্থান নির্মূল করার উপর বিশেষ দৃষ্টি আকর্শন করেন। জিরানিয়া এলাকায় সর্বমোট ৪৮-২ জনের রক্ত পরীক্ষা করা হয় যার মধ্যে ২৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়।

ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখার জন্য জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সাজু ওয়াহিদ এ, স্টেট প্রোগ্রাম অফিসার ডা: অভিজিত দাস, স্টেট সার্ভিলেন্স অফিসার ডাঃ অন্তরা বনিক সোমবার দিন জিরানিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র, শচীন্দ্রনগর উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় উপদেশ দেন। বর্তমানে জিরানিয়া এলাকায়, জিরানিয়া নগর পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় লার্ভিসাইডাল স্প্রে, ফগিং এবং বাড়ি বাড়ি পরিদর্শন করে মশার উৎস নিয়ন্ত্রণের কাজ, স্বাস্থ্য সচেতনতা শিবির নিয়মিতভাবে চলছে।

আশা কর্মী, এম, প, ডব্লিও, কমিউনিটি হেলথ অফিসারগন প্রতিদিন নিয়মিতভাবে বাড়ি বাড়ি পরিদর্শন করে সচেতনতা বৃদ্ধি, মশার উৎস নির্মূলীকরনের কাজ করছেন। ডেঙ্গু জ্বরের জন্য অযথা আতঙ্কিত হবার কারন নেই। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। আমাদের প্রতিদিনের জীবন শৈলীর পরিবর্তনের মধ্য দিয়ে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে।